আজ ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন
ঢাকা থেকে সাতক্ষীরাগামী

সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনটি সড়কের পাশে পড়ে রয়েছে

ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রিজের নিকটবর্তী ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে। তিনি শহরের বড়বাজারের গুড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন মিলন দাস জানান, তাঁর বাবা গুড় ব্যবসায়ী আনন্দ দাস প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হন। সকালে শাকদহ ব্রিজের নিকটবর্তী সড়কের পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে সড়কের পাশের বিলে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনটি মহাসড়কের পাশে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত আনন্দ দাসের মরদেহ তাঁর স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খর্ণিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা থেকে সাতক্ষীরাগামী

সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

আপডেট সময়: ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬