আজ ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

ভোমরায় আবুল কাশেমের ইন্তেকাল, জামায়াত নেতাদের শোক প্রকাশ

  • মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময়: ০২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল কাশেম (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৪ জানুয়ারি) রাতের দিকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) যোহর নামাজ শেষে চৌবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে চৌবাড়িয়া জামে মসজিদের ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আক্তারুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আমির মো. আনোয়ার কবির এবং সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, নেক আমলে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” মরহুম আবুল কাশেম মৃত্যুকালে ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

ভোমরায় আবুল কাশেমের ইন্তেকাল, জামায়াত নেতাদের শোক প্রকাশ

আপডেট সময়: ০২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬