আজ ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন ও সাইবার সহিংসতা রোধে কালিগঞ্জে মতবিনিময় সভা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “সব নারী ও কন্যার প্রতি প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে এক হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ–২০২৫ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্রগতি সংস্থার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন কর্মকর্তা অপর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও অগ্রগতি সংস্থার কার্যক্রম পরিচালক মাহবুবুর রহমান।

আলোচনায় আরও অংশ নেন সাংবাদিক আরিফুজ্জামান রাজু, আবুল কালাম বিন আকবর, শাহাদাত হোসেন, কুশুলিয়া ইউনিয়নের নারী উদ্যোক্তা মর্জিনা খাতুন ও কৃষ্ণনগর ইউনিয়নের নারী উদ্যোক্তা হুমায়রা খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুরা এখনো ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে এআই দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হয়রানি ও ব্ল্যাকমেইলের ঘটনাও বাড়ছে। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা, নারীদের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি।

অনুষ্ঠান শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন নারী উদ্যোক্তার মাঝে অগ্রগতি সংস্থার উদ্যোগে সনদ বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

নারী নির্যাতন ও সাইবার সহিংসতা রোধে কালিগঞ্জে মতবিনিময় সভা

আপডেট সময়: ০২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫