আজ ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান, কালীগঞ্জ: সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন গতকাল (৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুর ৭নং ওয়ার্ড চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছে। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালে যে উন্নয়ন হয়েছিল, বিগত ৫৪ বছরে সেই উন্নয়ন কালিগঞ্জে আর হয়নি।” তিনি আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বেগম খালেদা জিয়ার জন্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য সকলের সহমত এবং সমর্থনের আহ্বান জানান। এছাড়া, উপস্থিতরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫