আজ ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ২০ জেলে অপহরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। প্রতি জনের জন্য ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ভোর রাতে মাহমুদা, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে জেলেরা তুলে নেওয়া হয়। অপহৃতদের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: সাদেক আক্কাছ, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। বাকি আটজনের পরিচয় জানা যায়নি। ফিরে আসা জেলেরা জানায়, দস্যুদের নেতৃত্বে ছিলেন ভেটো সফিকুল ও শাহাজান। তারা আগে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করলেও পুনরায় দস্যুতা শুরু করেছে। জেলেরা কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, বিষয়টি এখনও থানায় জানানো হয়নি, তবে খোঁজ নেওয়া হচ্ছে। কদমতলা স্টেশনের কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অনুমতি সাপেক্ষে দ্রুত উদ্ধার অভিযান পরিচালিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ২০ জেলে অপহরণ

আপডেট সময়: ০৬:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬