আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, সোনালী গ্রুপের কর্ণধার ও তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাতক্ষীরা জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ প্রতিনিধি 















