আজ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ, আহত ৫

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সুরুলিয়া ইউনিয়নের খদ্দে খানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, চাঁদা দাবি ও জমির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে গনি খান (৪০), রনি খান (২৯), মরিয়ম খান (৬০), শাহিদা বেগম (৩০) ও ফয়েজ খানসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ফয়েজ খানের অবস্থা আশঙ্কাজনক বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আবদুল গনি খান বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত-৬-এ মামলা করেন। মামলায় ডা. খায়রুজ্জামান খান, আলম খান, জাহাঙ্গীর খান, বাবুল খান, মাসুদ খান, আতাউল রহমান ও আবদুর রকিব খানকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকালে ডা. খায়রুজ্জামান খান সাইদা বেগমকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়া এবং তাঁর স্বামী প্রতিবাদ করায় তাঁকে মারধর ও টানাহেঁচড়া করা হয়। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ৯ সেপ্টেম্বর বিকেলে গনি খানের ২৩ শতক জমিতে গরুর খাবারের জন্য লাগানো ঘাসের নেটের বেড়া ভেঙে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিরোধের মূল বিষয় জমির জায়গা নিয়ে। তবে তিন লাখ টাকা চাঁদা দাবি কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত নন। অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ, আহত ৫

আপডেট সময়: ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬