আজ ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুশোডাঙ্গায় সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি সাত্তার মোড়লের আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি গাজী নজরুলসহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে দুই দোকানে ৪ হাজার টাকা জরিমান আশাশুনির দু’টি ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্যামনগরে পিকেএসএফ প্রকল্পে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ ১৭ বছর পর কাজ শুরু, ৩১ শতাংশেই থমকে সাতক্ষীরা-ভেটখালী সড়ক নদী শাসনের অপ-প্রভাব আজ সাতক্ষীরা স্থায়ী জলবদ্ধতা সাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুশোডাঙ্গায় সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি সাত্তার মোড়লের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আব্দুল সাত্তার মোড়ল। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজস্ব অর্থায়নে একটি কাঁচা সড়কে ইটের সোলিং এবং বেতনা নদী পারাপারের জন্য কাঠের সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কুশোডাঙ্গা ইউনিয়নের খাস কুশোডাঙ্গা গ্রামের শামছুরের বাড়ি থেকে বজলুর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাদামাটির সড়ক পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে সেখানে ইটের সোলিং করার ঘোষণা দেন আব্দুল সাত্তার মোড়ল। একই সঙ্গে হেলাতলা-খাস কুশোডাঙ্গা এলাকায় বেতনা নদী পারাপারে একটি কাঠের সাঁকো নির্মাণেরও আশ্বাস দেন তিনি।

পরে খাস কুশোডাঙ্গা জামে মসজিদের ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাত্তার মোড়ল। মসজিদ কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তব্যে আব্দুল সাত্তার মোড়ল বলেন, “আমি কুশোডাঙ্গা ইউনিয়নের সন্তান। সুখে-দুঃখে, আপদে-বিপদে মানুষের পাশে থাকতে চাই। এই ইউনিয়নের জনগণই আমার শক্তি।

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে কুশোডাঙ্গা ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তার লক্ষ্য হবে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো।

আব্দুল সাত্তার মোড়ল আরও বলেন, ইতোমধ্যে তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে এবার তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে সড়কে ইটের সোলিং এবং বেতনা নদীর ওপর কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

“এলাকাবাসীর প্রয়োজনকে আমি অগ্রাধিকার দিই। প্রতিশ্রুতি শুধু কথায় সীমাবদ্ধ রাখতে চাই না। দ্রুত সময়ের মধ্যে নিজস্ব অর্থায়নে কাজগুলো বাস্তবায়ন করতে চাই বলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাত্তার মোড়ল। সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মুফতি ইজ্জত আলী, আকছেদ আলী, আব্দুস সাত্তার মুফতি, আব্দুল মালেক, বাবর আলী গাজী, মাস্টার ইজ্জত আলী, মোয়াজ্জেম ও আব্দুল জলিলসহ অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এলাকাবাসীর জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে কাদামাটির সড়ক ও বেতনা নদী পারাপারে দুর্ভোগ পোহানো স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী আব্দুল সাত্তার মোড়লের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, প্রতিশ্রুত সড়ক ও সাঁকোর কাজ দ্রুত বাস্তবায়িত হলে এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কুশোডাঙ্গায় সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি সাত্তার মোড়লের

কুশোডাঙ্গায় সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি সাত্তার মোড়লের

আপডেট সময়: ০৩:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬