আজ ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘেরের ভেড়ি বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩ সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

সাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরায় বেসরকারি সংস্থাগুলোর সংগঠন এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর জেলা শাখার উদ্যোগে “এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের কামালনগরস্থ লেকভিউ রিসোর্টে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাতক্ষীরা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহ লক্ষণীয় অবদান রেখে চলেছে।

তথ্যকে বর্তমান সময়ের মূল শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, “প্রশিক্ষণের মাধ্যমেই তথ্যের যথাযথ আদান-প্রদান ঘটে। এনজিও পরিচালনায় সুশাসন নিশ্চিত করতে এই সময়োপযোগী আয়োজন প্রশংসার দাবিদার। এনজিওগুলোর পারস্পরিক সমন্বয়, সুশাসন চর্চা এবং দক্ষতা বৃদ্ধিতে এডাব-এর এই উদ্যোগ জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।”

এডাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক (কর্মসূচী)কাউসার আলম মুন্সি, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাব সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও উষা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা। কর্মশালার সার্বিক সমন্বয় করেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম।

উক্ত প্রশিক্ষণ ও কর্মশালায় খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার এডাব তালিকাভুক্ত ২৬টি নিবন্ধিত এনজিওর প্রতিনিধিগণ অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬