সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের নবনির্মিত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদক মীর মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক শেখ মনিরুজ্জামান, সহ- সাংগঠনিক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল হক ,আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, রাজনীতি বিষয়ক সম্পাদক সৈয়দ সৈয়দ আজম হোসেন,সদস্য জোহর হোসেন সাগর,আরিফুল ইসলাম, জমির উদ্দিন,আব্দুল্লাহ আল মামুন,মহিবুল্লাহ মহিব, দেলোয়ার হোসাইন, মোঃ আলমগীর হোসেন,,, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসেন সোহেল ।
সভায় বক্তারা বলেন, তালা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নবনির্মিত এ ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
পাটকেলঘাটা প্রতিনিধি, 


















