আজ ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি  ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ টি চীনা যুদ্ধবিমান ক্রয় ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির মোল্লা বাবু (৩৫) মহন্দী গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় জাকির মোল্লা বাবু তাকে জোর করে হাত ধরে একটি পরিত্যক্ত ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, এমন ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত জাকির মোল্লা বাবুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত শিশুটির হাত ধরে টানাটানি করেছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি 

তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত

আপডেট সময়: ০৪:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬