আজ ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা-২ আসনে সড়ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে আব্দুর রউফের উদ্যোগে বিশেষ বরাদ্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে প্রকল্পের তালিকা পাঠানো হয়েছে।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম জানান, সাতক্ষীরা-২ আসনে বিএনপির নেতা আলহাজ মো. আব্দুর রউফের উদ্যোগে এ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে সড়ক নির্মাণ ও সংস্কারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, ভবন সম্প্রসারণ, সংস্কার এবং মাঠ ও সীমানাপ্রাচীর উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাথমিক পর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে চলাচলের অনুপযোগী ছয়টি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বাঁশদহা ইউনিয়নে একটি, বল্লী ইউনিয়নে একটি, ভোমরা ইউনিয়নে দুটি এবং বৈকারী ইউনিয়নে একটি নতুন সড়ক নির্মাণ করা হবে। একই সঙ্গে আলিপুর ইউনিয়নের পাঁচটি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে তিনটি এবং পারুলিয়া ইউনিয়নে একটি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

শিক্ষা খাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও ভবন সম্প্রসারণের কাজ হবে। পাশাপাশি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৭টি স্কুল ও কলেজে সংস্কারকাজের পরিকল্পনা রয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ১০টি প্রতিষ্ঠানে ভবন সম্প্রসারণ এবং ১৫টি প্রতিষ্ঠানের ভবন সংস্কার করা হবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ বা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জরাজীর্ণ ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারও করা হবে। এ ছাড়া অন্যান্য প্রকল্পের আওতায় আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ বা সম্প্রসারণ এবং ২০টি প্রতিষ্ঠানে সংস্কারকাজের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে মো. আব্দুর রউফ বলেন, নির্বাচনী এলাকার সড়ক যোগাযোগ ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য উন্নয়ন প্রতিশ্রুতিও বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সাতক্ষীরা-২ আসনে সড়ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে আব্দুর রউফের উদ্যোগে বিশেষ বরাদ্দ

আপডেট সময়: ০৫:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬