আজ ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

  • শহর প্রতিনিধি,
  • আপডেট সময়: ০৬:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"1KAX870T-7NSH-21KK-BIY4-4KPCXYNNNBEY","pictureId":"1KAX870T-7NSH-21KK-BIY4-4KPCXYNNNBEY","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"1KAX870T-7NSH-21KK-BIY4-4KPCXYNNNBEY","pictureId":"1KAX870T-7NSH-21KK-BIY4-4KPCXYNNNBEY","capability_name":"capcut_photo_editor"}"}

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়ে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‍্যালিটি পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউস মোড় ও বাইপাসসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পুরো র‍্যালিজুড়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এর ফলে পরিবারে অশান্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তিনি মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের মধ্যে কোরআন-হাদিসের জ্ঞান ও ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

আপডেট সময়: ০৬:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬