আজ ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা ট্রাক ও পরিবহন শ্রমিক এবং জেলা শ্রমিক দলের উদ্যোগে পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সাতক্ষীরা জেলা ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রউফ, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি। তিনি শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময়কালে বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘামেই সচল থাকে অর্থনীতির চাকা। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।” তিনি ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।

এদিকে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ ইফকার আলী। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, নেতা আবুল হাসান হাদী এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান মে দিবসের মূল চেতনা হলো শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উভয় কর্মসূচিতে শ্রমিকদের ব্যাপক উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আপডেট সময়: ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬