আজ ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

দেবহাটায় দিনব্যাপী গণসংযোগে সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু শনিবার (৭ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে দিনব্যাপী গণসংযোগ করেন। সাবেক এমপি পারুলিয়া বাজার, মাছের বাজার, পারুলিয়া বাসস্ট্যান্ড, গাজিরহাট বাজার, সখিপুর বাজার, টাউন শ্রীপুর বাজার, ঈদগা বাজার, নাংলা বাজার, দেওয়াটা থানার মোড় এবং দেওয়াটা উপজেলা পরিষদ মোড়ে উপস্থিত হয়ে ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা জলাবদ্ধতা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেন।

আশু গণসংযোগকালে বলেন, “আমি বড় আয়োজনের চেয়ে মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সাবেক পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুল হক ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়েমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত এবং জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

দেবহাটায় দিনব্যাপী গণসংযোগে সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

আপডেট সময়: ০৪:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬