আজ ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভার ধানের শীষের পক্ষে আলহাজ্ব আব্দুর রউফের উঠান বৈঠক

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৪:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মুনজিতপুরে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অলিউল ইসলাম ওলি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একটি দল নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্র করছে বলে তাদের সতর্ক থাকতে হবে। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পার, জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, প্রার্থীর পরিবারের সদস্য সামির শোয়েব রাদমির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম নেতা সাইদুল ইসলাম হিমু, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ। উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমিন পার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

সাতক্ষীরা পৌরসভার ধানের শীষের পক্ষে আলহাজ্ব আব্দুর রউফের উঠান বৈঠক

আপডেট সময়: ০৪:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬