আজ ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ   ছাত্র আন্দোলনের মুখে ভোর রাতে কলেজ ছাড়লেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৫:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিজয় নিশ্চিত করতে লাবসা ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, এটি আমাদের জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে মাথা খারাপ হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তারা ভোট জেতার পায়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।” তিনি আরও জানান, “সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল কারখানা চালু করা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিন।”

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন, ডা: শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ।

সভায় মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “লাবসা ইউনিয়নবাসী আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের খেদমতে ৩৮ বছর পাশে থেকেছি। যদি কখনও আপনাদের কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চাই। আমাদের একটাই দাবি, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। তাহলে আমি চিরঋণী থাকব।”

লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার

ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: আব্দুর রউফ

আপডেট সময়: ০৫:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬