আজ ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ  আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট  অনিয়ম-দুর্নীতির গ্যাড়াকলে বিপর্যস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টাও হামলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৭:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাঙ্গালের মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলীয় নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করলে এবং সকলের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। বর্তমানে সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার বইছে। এ জোয়ার দেখে একটি মহল হিংসাত্মকভাবে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে।” তিনি আরও বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে আমাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য ঢাকা বা খুলনায় গিয়ে অতিরিক্ত খরচ করতে না হয়। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু প্রমুখ।

ধানের শীষ প্রতীকের স্লোগানে পথসভাস্থল মুখরিত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: আব্দুর রউফ

আপডেট সময়: ০৭:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬