আজ ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা, গ্রেপ্তার ১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় মোঃ আহাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তার আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান, রবিবার সকালে রিয়ানের লাশ উদ্ধার হওয়ার পর তার বাবা শাহাদাৎ হোসেন সদর থানায় হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সাক্ষী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আহাদুজ্জামানকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, রিয়ান গত শুক্রবার বিকেলে তার নানা মুকুন্দপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। রবিবার সকালে তার মামা মেহেদী হাসানের মাছের ঘের থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার এক সপ্তাহ আগে আহাদুজ্জামান নিখোঁজ রিয়ানের নানা মতিয়ার রহমানকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময়: ০২:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬