আজ ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বৈকারীতে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্তবর্তী বৈকারী এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে, জেলা প্রশাসন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণের আহ্বান জানান।

এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম সাবেদ বনানি বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ও শিক্ষাগত পিছিয়ে পড়ায় এলাকাবাসী নানা কষ্টে রয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও যাতায়াত সমস্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। সীমান্তঘেঁষা এলাকায় জীবিকার ঝুঁকিও রয়েছে। তিনি এ এলাকার উন্নয়নে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জুয়েল আরিফিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজমুন নাহার, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, বিজিবির বৈকারী কোম্পানি কমান্ডার সুবেদার মশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জহুরা ও আব্দুল হাই, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনতোষ সাধু এবং ব্রেকিং দ্য সাইলেন্স-এর অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মনিরুজ্জামান। সভায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, দফাদার, গ্রামপুলিশ, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মাবলম্বী প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

বৈকারীতে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

আপডেট সময়: ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬