আজ ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা

তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া এলাকায় ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সহধর্মিণী সেতারা নাসরীন নিশি, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজের সহধর্মিণী বিউটি পারভীন, আম্মা শাহিনা আক্তার লিপি, মহিলা দলের নেত্রী সামসুর নাহার ময়না, মৌমি কুইন সাথীসহ দলীয় নারী নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচি সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে জনগণ যে সম্ভাব্য সুবিধাসমূহ পেতে পারে, সে বিষয়েও বিস্তারিতভাবে অবহিত করা হয়।

বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা

তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৭:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬