আজ ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী

তারুণ্যের উৎসবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

তারুণ্যের শক্তি, উদ্যম ও সম্ভাবনাকে উদযাপন করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার তৈয়ব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। মিনি ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় অতিক্রম করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরো পথে দর্শক ও পথচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রত্যয়ে আয়োজিত মিনি ম্যারাথনে প্রতিযোগিতার পাশাপাশি তারুণ্যের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও ইতিবাচক জীবনচর্চার বার্তাও তুলে ধরা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন উর্মি, দ্বিতীয় হন রত্না এবং তৃতীয় স্থান অর্জন করেন শান্তা। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ, সক্রিয় ও সচেতন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তারুণ্যকে সম্পৃক্ত করে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান

তারুণ্যের উৎসবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন

আপডেট সময়: ০৪:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬