আজ ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় তথ্য অফিসের প্রচারাভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা। এরই অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় রবিবার (২৮ ডিসেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাটবাজার ও গ্রামাঞ্চলে সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সকল ইউনিয়নে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রচারাভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সড়ক প্রচারের পাশাপাশি নির্দেশনা অনুযায়ী উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী, ‘টেন মিনিটস ব্রিফ’ এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সচেতন করা হচ্ছে। তিনি আরও জানান, এ প্রচার কার্যক্রমে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় তথ্য অফিসের প্রচারাভিযান

আপডেট সময়: ১২:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫