আজ ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

জামায়াতের মহিলা বিভাগের শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র (চাদর) উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালীমুল কোরআন বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান হাবীবি, মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মুহা. ইউছুফ আলী, উপজেলা মহিলা বিভাগের সহকারী মোছা. ছালেহা পারভীন, মহিলা বিভাগের ইউনিয়ন সভানেত্রী আনজুয়ারা পারভীন, সেক্রেটারি মুনিরা পারভীনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী বলেন, “আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুস্থ-প্রতিবন্ধী, ধনী-গরিব, শিক্ষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার ভোগ করবে।” তিনি আরও বলেন, “ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি সমাজ উপহার দিতে চাই, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে।” তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

জামায়াতের মহিলা বিভাগের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময়: ০৫:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫