আজ ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান ‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র  আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি বিপুল সম্পাদক মামুন পার্কে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে আটক জামায়াত নেতা ফিরোজ:দল থেকে অব্যাহতি আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত ৭

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৩:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা— খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত বাসের হেলপারের নাম মো. শাওন (৩০)। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।

আহতারা হলেন, নাঈম, নজরুল, অমিত, ফারজানা, রফিকুল, মুক্তা ও আলী হায়দার। আহত বাস যাত্রীদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা— খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের আগে ঢাকাগামী একটি পরিবহন দাঁড়িয়েছিল। সাতক্ষীরা অভিমুখি একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরিবহনের পিছন থেকে বের হওয়া ট্রলিকে সাইড দিতে গিয়ে ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।

এ সময় বাসটি উল্টে রাস্তার পর পড়ে যায় এবং ইজিবাইকটি ভেঙে দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এতে করে বাসের হেলপার শাওন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে সাতজন বাস যাত্রী।

সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত বলেন, এ ঘটনায় বাসের হেলপার শাওন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে সাতজন বাস যাত্রী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত ৭

আপডেট সময়: ০৩:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫