আজ ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি  ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ টি চীনা যুদ্ধবিমান ক্রয় ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল সাতক্ষীরার ছাত্রদল নেতৃবৃন্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে শীতের কাঁপনধরা মধ্যরাতে শহরের মুন্সিপাড়া এলাকার স্পিড ব্রেকারে সাদা রং করেছে শহর ছাত্রদল। যাতে সহজেই স্পিড ব্রেকারগুলো চালকদের চোখে পড়ে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা রাতজেগে প্রধান সড়কের ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারে নতুন করে রং করেন।
শাহিন ইসলাম বলেন, শহরের ভেতরে অনেক স্পিড ব্রেকার দূর থেকে স্পষ্ট দেখা যায় না। এতে চালকদের চলাচলে ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারগুলোতে আমরা নতুন করে রং করব।
রাতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক মুসাউদ্দিন মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ ও ইমদাদুল হক বাবু, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ, ছাত্রনেতা জুবায়ের ইসলাম, সাহাদ ইসলামসহ আরও অনেকে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি 

সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল সাতক্ষীরার ছাত্রদল নেতৃবৃন্দ

আপডেট সময়: ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫