আজ ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি সাতক্ষীরায় সৌদিয়া পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আব্দুর রউফ ফিংড়িতে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করার  ৭ মাস পর স্ত্রীকে মারপিট ও জীবন নষ্টের হুমকি  র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন এসআরবি গঠনের বিল পাস চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ, আহত ৫ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন পোল্ট্রি খামার নির্মাণ বন্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণ মাদকাসক্তদের আড্ডামুক্ত রাখার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

১৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার এবং কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪১ নম্বর কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল একটি বড় পোল্ট্রি খামার করছেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। এ ছাড়া ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে মাদকাসক্তদের আড্ডার কারণে ভবনের দরজা, তালা, পতাকাদ- ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ ও সম্পত্তি রক্ষায় প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসনকে এই জরুরি সুপারিশ পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

আপডেট সময়: ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬