আজ ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দল থেকে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। শনিবার

(৫ সেপ্টেম্বর) তারিখে দেওয়া ওই নোটিশে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষর করেছেন। নোটিশে শেখ নাজমুল ইসলাম বাবুকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাবসহ জেলা বিএনপি কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিএনপির একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও শেখ নাজমুল ইসলাম বাবু বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। এ ধরনের কর্মকাণ্ডকে দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার চরম পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে আগামী ৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত জবাবসহ জেলা বিএনপি কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তার লিখিত জবাব পাওয়ার পর অভিযোগের বিষয়ে জেলা বিএনপির পরবর্তী সিদ্ধান্ত স্পষ্ট হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

আপডেট সময়: ০৭:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬