আজ ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ

নলতায় ৬২তম ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

লতিফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): খাঁন বাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম বার্ষিকী ওরছ শরীফ উপলক্ষে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় নলতার পাক রওজা শরীফ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়া বক্তব্য রাখেন এনামুল হক, আলহাজ্ব আব্দুল মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মনীষী। তিনি শিক্ষকতা পেশা থেকে শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদে কর্মজীবন শেষ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মানবকল্যাণে তিনি নিজের জমি ও সম্পদ বিক্রি করে নানা উন্নয়নমূলক কাজ করে গেছেন। আধুনিক শিক্ষার রূপকার হিসেবে তিনি ‘স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা’—এই মহান আদর্শকে সামনে রেখে আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। এ সময় নলতা আহছানিয়া মিশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান

নলতায় ৬২তম ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬