আজ ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ

পুনরায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মাসুদুল আলম দোহা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা পুনরায় বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৩০ জুলাই প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই পদে পুনর্নিয়োগ লাভ করেন। এর আগে তিনি গত বছরের ৪ নভেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ এবং শ্যামনগর সরকারি শিশু শিক্ষা নিকেতনের সাবেক সহকারী শিক্ষিকা মরহুম মমতাজ বেগমের জ্যেষ্ঠ পুত্র।

তিনি ১৯৯৫ সালে নকিপুর এইচসি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে স্টার মার্কসসহ এসএসসি এবং ১৯৯৭ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সাতক্ষীরা জেলা জজ আদালতে আইন পেশা শুরু করেন তিনি। পরবর্তীতে ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বলেন, তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে বড়। শ্যামনগর উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় তিনি গর্বিত। বর্তমানে সাতক্ষীরা জেলার একমাত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। তিনি বলেন, এই দায়িত্বের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

তিনি আরও জানান, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার পুনর্নিয়োগে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং শ্যামনগরসহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

পুনরায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মাসুদুল আলম দোহা

আপডেট সময়: ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬