আজ ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

নদী-খাল দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: সাতক্ষীরার নদী-খাল দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় শহরের রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এড. আজহার হোসেন বেল্লাল। সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এড. আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আশিক এলাহী, প্রভা’র নির্বাহী পরিচালক শাম্মী আক্তার (কুমকুম), স্বদেশ এনজিওর নির্বাহী পরিচালক মাধব দত্তসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও সমাজকর্মীরা। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার জলাবদ্ধতা এখন একটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। নদী-খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, অবৈধ দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। প্রভা’র নির্বাহী পরিচালক শাম্মী আক্তার (কুমকুম) বলেন, “আমার বাড়ি সাতক্ষীরার পলাশপোলে। সেখানকার ড্রেনেজ ও রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, কিন্তু এখনো জেলার অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে।” সভায় দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এড. আবুল কালাম আজাদ জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আশিক এলাহী বলেন, “সাতক্ষীরার জলাবদ্ধতা এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজসেবকসহ সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, নদী-খাল থেকে অবৈধ নেট-পাটা ও দখল অপসারণ করতে হবে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত প্রশস্ত পথ তৈরি করা প্রয়োজন। তাহলেই সাধারণ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে প্রকৃত মুক্তি পাবে। সভায় বক্তারা সাতক্ষীরার নদী-খাল রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

নদী-খাল দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

আপডেট সময়: ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬