আজ ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

কালিগঞ্জে গরুর ক্ষুরা রোগ ও ছাগল-ভেড়ার পিপিআর প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

  • শ্যামনগর অফিস,
  • আপডেট সময়: ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নে গরুর ক্ষুরা রোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্প এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে রতনপুর ইউনিয়নের আড়ংগাছা ও ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত গরু, ছাগল ও ভেড়াকে ক্ষুরা রোগ ও পিপিআর রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়।

টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. ফজলুর রহমান ও মো. আবুল কাশেম, ধলবাড়িয়া ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. জাকির হোসেন, ভ্যাকসিনেটর ইমরান হোসেন এবং লিডার্সের প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, তৃষা দত্ত, আনিছুর রহমান ও হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে গৃহপালিত প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুরা রোগ ও পিপিআরের কারণে অনেক পশুর মৃত্যু হয়েছে। সময়োপযোগী এ টিকাদান কর্মসূচি গৃহপালিত প্রাণীর রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

কালিগঞ্জে গরুর ক্ষুরা রোগ ও ছাগল-ভেড়ার পিপিআর প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

আপডেট সময়: ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬