আজ ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৭৭ বার পড়া হয়েছে

সম্প্রতি কয়েকটি অনলাইন ও প্রিন্ট সংবাদমাধ্যমে “পাটকেলঘাটায় ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাষ্টারমাইন্ড ছাত্রলীগ নেতা, মাদক ব্যবসায়ী শুভ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিটি বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও আমার সামাজিক, ব্যক্তিগত এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমি আল হাসিবি চৌধুরী শুভ, আমার বিরুদ্ধে ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাস্টারমাইন্ড, মাদক ব্যবসায়ী কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হিসেবে যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

আমি কখনো ছাত্রলীগের কোনো সাংগঠনিক পদে দায়িত্ব পালন করিনি। সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য, প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এছাড়া সংবাদে ইসমাইল সরদারকে চুরির ঘটনায় জড়িয়ে আমার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে ইসমাইল আমার ঠিকাদারি প্রতিষ্ঠানে রাস্তার নির্মাণকাজে কর্মরত একজন শ্রমিক।

তাকে স্থানীয়ভাবে সন্দেহ ভাজন ধরে চোর হিসেবে অপপ্রচার করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তার বিরুদ্ধে চুরির কোন প্রমাণ না পেয়ে থানা থেকে তাকে ছেড়ে দেয়। এরপরও তার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।

আমি মনে করি, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা সাংবাদিকতার নীতি, আইন এবং ন্যূনতম পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী। এ ধরনের সংবাদ আমার ব্যক্তি-সম্মান, পারিবারিক মর্যাদা এবং সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।

অতএব, প্রকাশিত উক্ত মিথ্যা,ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

আল হাসিবি চৌধুরী শুভ

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময়: ০৮:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬