আজ ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ কুলিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ: এক কর্মকর্তাকে ঘিরে বারবার একই প্রশ্ন, তদন্ত হবে কবে? আশাশুনিতে ২০০ ফুট সড়কেই ৩০–৪০ গর্ত, দ্রুত সংস্কারের দাবি শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন কালিগঞ্জে রিপনকে ঘিরে তোলপাড়, আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল প্রেমের টানে সীমান্ত পাড়ি, দুই বছর ধরে কারাগারে বাদল বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন
খদ্দের বাজারে মতবিনিময় সভা, দলীয় মনোনয়নের দাবি নেতাকর্মীদের

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

  • আব্দুর রশিদ
  • আপডেট সময়: ০৫:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুর রহমান। প্রচারণার অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত শোনেন। পরে কলারোয়া উপজেলার খদ্দের বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “আমরা এবার আনিসুর রহমান ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।” একই ধরনের বক্তব্য দেন বিএনপির কর্মী কামরুল ইসলাম ও আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা। তারা দলের কাছে আনিসুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। স্থানীয় সমর্থকদের দাবি, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন। মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক ছাত্রদল ও যুবদলের ত্যাগী নেতা হিসেবে কাজ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

খদ্দের বাজারে মতবিনিময় সভা, দলীয় মনোনয়নের দাবি নেতাকর্মীদের

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

আপডেট সময়: ০৫:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬