আজ ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শ্রীলংকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তীব্র প্রভাবে টানা প্রবল বর্ষণ ও ধারাবাহিক ভূমিধসে শ্রীলংকার রাজধানী কলম্বোর নিচু এলাকা সহ বহু অঞ্চল প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনও অন্তত ২১৮ জনের সন্ধান পাওয়া যায়নি—রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে দেশের মধ্যাঞ্চল। ভেঙে পড়া গাছপালা ও ভূমিধসে বন্ধ সড়কগুলো পরিষ্কারের কাজ শুরু হওয়ায় ধীরে ধীরে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে।

ডিএমসি’র বিবৃতি অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় পুরো দেশজুড়ে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই লাখ মানুষকে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়েছে।

শনিবার থেকে কেলানি নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় কলম্বোর উত্তরাঞ্চল দ্রুত প্লাবিত হয়। পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ায় কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

ডিএমসি জানিয়েছে, ঘূর্ণিঝড় মূল এলাকা থেকে সরে গেলেও উজানে ভারী বৃষ্টির কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যা দেখা দিচ্ছে।

তবে উদ্ধার কাজও চলছে সমানতালে। ২৪ হাজারের বেশি পুলিশ, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য এখনো বন্যায় আটকা পড়া পরিবারগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্বীপের পূর্ব অংশে মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে পানি প্রবেশের পর বিমান বাহিনী ১২০ জনেরও বেশি লোককে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আরও প্রায় ‍২ হাজার মানুষকে নিরাপত্তার জন্য উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রাজধানী কলম্বোতে পানি নামতে কমপক্ষে আরও একদিন লাগবে। এর মধ্যে আবহাওয়া বিভাগ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ইতোমধ্যে ভারতের অভিমুখে সরে গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শ্রীলংকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আপডেট সময়: ০৫:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫