আজ ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক। শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।   তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ সাতক্ষীরায় স্থানীয় নীতিমালায় জলবায়ু অভিযোজন সংযোজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতক্ষীরার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া

  • রাজনীতি ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা–২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে। শুক্রবার সকাল থেকে সুলতানপুর সবড় বাজার,  কাটিয়া টাউন বাজার, পুরাতন সাতক্ষীরা বাজার, আমতলা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী এবং চায়ের দোকানগুলো ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে নিয়ে নানান আলোচনায় মুখরিত ছিল।

এর আগে এসব এলাকায় গণসংযোগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট হাতে হাতে পৌঁছে দেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

সাধারণ ভোটাররা জানান, পরিবর্তন এবং সুশাসনের প্রত্যাশায় তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ বাড়ছে।

ইতোমধ্যে আসনের প্রায় সব ইউনিয়নে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে সাক্ষাৎ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন। স্থানীয়দের মতে, এসব কার্যক্রম নেতা ও সাধারণ মানুষের মাঝে আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলছে। সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ এর গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। উপস্থিতির উৎসাহ, স্লোগান এবং জনসমাগমে সাতক্ষীরা–২ আসনে নির্বাচনী উচ্ছ্বাস আরও বেড়ে গেছে বলে জানান এলাকার মানুষ।

সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ বলেন, “জনগণই আমাদের শক্তি। মানুষের দোয়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক।

সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া

আপডেট সময়: ০৩:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫