ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বিক্রি করার অভিযোগে সাতক্ষীরার তালায় র্যা বের অভিযান চালিয়ে বিসিআইসি সাব সার ডিলার মশিয়ার রহমান মোড়লকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের আদালতে আটক মশিয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে র্যা ব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। তিনি উপজেলার লাউতাড়া গ্রামের ইমান আলীর ছেলে। র্যা ব জানান, র্যা ব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে তালার লাউতাড়া গ্রামের বিসিআইসি সার সাব-ডিলার মশিয়ার রহমান মোড়লের বাড়িতে বিভিন্ন কোম্পানির নামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে বুধবার সকালে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন কীটনাশক তৈরী করে বিভিন্ন লেভেলে বাজারজাত করে আসছিলেন। ৯শ লিটার কীটনাশক তৈরী তরল ও ৮৭০ কেজি নকল কৃষি পণ্য তৈরী উপকরণ, বোতল, লেভেল উদ্ধার করা হয়। আটক করা হয় নকল প্রস্তুতকারী মশিয়ার রহমানকে। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, আটক মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম:
কল সার ও কীটনাশক তৈরি করে বিক্রির অভিযোগে ডিলার আটক, জরিমানা
-
বিশেষ প্রতিনিধি - আপডেট সময়: ১০:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
























