আজ ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ

কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদে চার পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম, মোয়াজ্জিন এবং দুইটি খাদেম পদসহ মোট চারটি শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়।

জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা–২০২১ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নম্বর স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান স্বাক্ষর করেন।

নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে চারটি পদের বিপরীতে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ইমাম পদে ১৯ জন, মোয়াজ্জিন পদে ৮ জন এবং দুইটি খাদেম পদের জন্য ১২ জনসহ মোট ৩৯ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। আটজন প্রার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদে চার পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আপডেট সময়: ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬