আজ ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা, পারস্পরিক সম্প্রীতি, মানবাধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এবং ‘এজেন্ট অব চেঞ্জ: স্ট্রেংদেনিং ফোর্ব এনগেজমেন্ট ইন পোস্ট-ইলেকশন বাংলাদেশ। প্রকল্পের সহযোগিতায় ৪ ও ৫ সেপ্টেম্বর খুলনার সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলার জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার ২০ জন অংশ নেন।
কর্মশালার মূল লক্ষ্য ছিল ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধি, ধর্মীয় পরিচয়ভিত্তিক ঘৃণা ও সহিংসতা প্রতিরোধ এবং একটি শান্তিপূর্ণ, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নাগরিকদের ভূমিকা আরও শক্তিশালী করা।
দুই দিনের প্রশিক্ষণে মানবাধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর সমন্বিত দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ঘৃণা, বৈষম্য ও সহিংসতার ঝুঁকি চিহ্নিত করা এবং তা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের
ধারণা দেওয়া হয়।
কর্মশালায় বিশেষ গুরুত্ব দেয়া হয় উত্তেজনা প্রতিরোধ ও উত্তেজনা প্রশমনের জন্য আগাম সতর্কতা প্রটোকল বিষয়ে। কোনো এলাকায় সামাজিক বা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হওয়ার আগে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সংশ্লিষ্ট পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পরিস্থিতি অবনতির আগেই কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন পদ্ধতি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়। এ সময় ব্যবহারিক অনুশীলন, বিভিন্ন পরিস্থিতির উদাহরণ এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও আগাম
সতর্কতা ব্যবস্থার ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাতক্ষীরা থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সভাপতি ও ফোর্ব এর সমন্বয়কারী অধ্যক্ষ পবিত্র মোহন লাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সংস্কৃতিকর্মী, লেখক ও সৃজনশীল সংগঠক শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, জেলা নাগরিক কমিটির নেতা আলী নূর খান বাবুল, ধর্মীয় নেতা শেখ মাহবুব রহমান, খ্রীষ্টান ধর্মীয় নেতা হেনরী সরদার, অধ্যক্ষ হোসেন আলী, সাবেক অধ্যাপক নিখিল রঞ্জন সরদার, অধ্যাপক চন্দ্র শেখর, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট সেলিনা আক্তার শেলী, রেবেকা খাতুন, মহুয়া মঞ্জুরী, নাছিমা খাতুন, রাইসুল ইসলাম, শিক্ষক তপন সরকার প্রমুখ।
দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরন রায়, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার ও এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জোবেদ।
প্রশিক্ষণে ধর্ম, পরিচয়, জেন্ডার, স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতা বৃদ্ধি করা গেলে ঘৃণা, বিভাজন ও সহিংসতার ঝুঁকি অনেকাংশে কমানোর নানান কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে বিভিন্ন ভুয়া তথ্য, অপতথ্য, উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় সে বিষয়ে করনীয় নিয়ে বিভিন্ন কৌশল ও করনীয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬