আজ ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাণ্ড ২ হাজার টাকা না দেয়ায় নারীকে মারধর, জোর করে টাকা আদায়  শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০২ ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত বৈরী আবহাওয়ায়ও নেতা-কর্মীদের নিয়ে আব্দুর রউফের বিশাল র‍্যালি নবম পে-স্কেলে দ্বিগুণ বেতন, স্বস্তিতে সরকারি চাকরিজীবীরা; মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বেসরকারি চাকরিজীবীদের ‎ডুমুরিয়া হাসপাতালে একদিনে ৬ ডেঙ্গু রোগী ভর্তি উপকূলীয় অঞ্চলে খাল পুনঃখননে উপকৃত হাজার হাজার কৃষক পরিবার সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইটভাটা দখলের চেষ্টার অভিযোগ মূল বেতন বাড়বে তিন ধাপে, ২০২৮ থেকে কার্যকর নতুন ভাতা
মঙ্গলবার ১ সেপ্টেম্বর

শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঘেরের ভেড়িতে লাগানো ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ঘেরের ভেড়িতে লাগানো ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. আশরাফুল হোসেন (৩০)। উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানায় হাজির  হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, চালিতাঘাটা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন পাঁচ বিঘা জমির ঘেরের ভেড়িতে বর্ষাকালীন সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ করেন। সেখানে তিন শতাধিক মিষ্টি কুমড়ার গাছ ছিল। প্রতিটি গাছে প্রায় ১২ থেকে ১৫টি করে কুমড়া ধরেছিল। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর ঘেরের ভেড়িতে ঢুকে সবগুলো গাছ কেটে দেয়।

অভিযোগে আশরাফুল হোসেন আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে তাঁর দুই প্রতিবেশী সাইফুল সরদার ও রাসেল সরদার ঘেরের পাশে তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তিকে অবস্থান করতে দেখেছেন। এ কারণে তাঁদের সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি নিশ্চিত নন।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, ঘেরের ভেড়িতে লাগানো গাছে কুমড়া ঝুলছে কিন্তু প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল ইট ভাঁটায় লেবারি করেন। তিনি ৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ এবং তার ঘেরের ভেড়িতে সবজি চাষ শুরু করেন।

ভূরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলে, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে এমন ক্ষতি করে না। প্রশাসনের কাছে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, ‘আমার কষ্টের চাষ করা মিষ্টি কুমড়ার গাছগুলো কেটে দেওয়ায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাণ্ড ২ হাজার টাকা না দেয়ায় নারীকে মারধর, জোর করে টাকা আদায় 

মঙ্গলবার ১ সেপ্টেম্বর

শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময়: ০২:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬