আজ ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবায় আস্থার ঠিকানা ইনমাস সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের  অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত তালায় ৮ দলীয় নক আউট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন সুন্দরবন বনবিভাগের অভিযানে অভয়ারণ্য থেকে নৌকা সহ ৩ জন আটক
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৪, চিকিৎসাধীন ২ হাজার ৬৮৩ জন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০২

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৭০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৩৮৫ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৮৩ জন।

পরিসংখ্যান বলছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আগস্ট মাসে। এ মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা যান। সেপ্টেম্বরের প্রথম দুই দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ সময়ে খুলনায় ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৮ জন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবায় আস্থার ঠিকানা ইনমাস

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৪, চিকিৎসাধীন ২ হাজার ৬৮৩ জন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০২

আপডেট সময়: ০৫:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬