আজ ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ

সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম

hjhjhjhjjh

ঢাকার সাভারে ‘প্রেশারকুকার বোমা’ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে। তবে একের পর এক বোমার ঘটনায় সাভারের স্থানীয় বাসিন্দার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বনগাঁওয়ের ঘোড়া মসজিদের মাঠে পাওয়া যায় ‘প্রেশারকুকার বোমা’টি। সেটি একটি নীল রঙের ড্রামে ছিল বলে স্থানীয়দের বরাতে জানায় পুলিশ।

মসজিদের পাশেই জামিয়া উলুম ইল্লা সোসাইটি মাদ্রাসা। এর ছাত্ররা জানায়, রাত ১২টার দিকে একটি ‘হ্যালো বাইকে’ করে তিনজন ওই মাঠে আসেন। একটি নীল রঙের ড্রাম সেখানে ফেলে রেখে চলে যান। পড়ে মসজিদের লোকজন গিয়ে ড্রামের ভেতরে একটি কোরআন শরীফ, কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকার, রিমোট ও কয়েকটি জামাকাপড় দেখতে পান। কোরআন শরীফটি ভেতরে নিয়ে বোমা সন্দেহে প্রেশারকুকারটি মাঠের কিছুটা দূরে খালি জায়গায় রাখেন মসজিদের লোকজন। ভোর ৬টার দিকে কেউ এসে রিমোটসহ ওই ড্রামটি নিয়ে যায়। সকালে পুলিশ এসে সেখানে শুধু প্রেশারকুকারটি পায়।

স্থানীয়দের বরাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নীল রঙের একটি ড্রাম মাঠে রেখে যান। সকালে স্থানীয়রা ড্রামটি খুলে এর ভেতরে কোরআন শরীফ, প্রেশারকুকার-সদৃশ ‘বোমা’ ও কিছু কাপড় দেখতে পান। পরে তারা কোরআন শরীফটি সরিয়ে নেন এবং বোমাসদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। বেলা ১টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। দুপুরে তারা কাজ শুরু করে। তবে বিকেল সাড়ে ৩টার পরে বোমা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে দুষ্কৃতকারীরা এসে একটি ড্রামে ‘প্রেশারকুকার বোমা’ রেখে গিয়েছিল। বিকেল সাড়ে ৩টার পরে বোমা ডিসপোজাল টিম বোমাটি নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম

আপডেট সময়: ০২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬