আজ ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এমপি আলি আসগর লবির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ৫৬ বছরের শাহিদা নিখোঁজ, সন্ধান চায় পরিবার নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের ৩৩৫নিহত , নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি “দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়”— লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি  ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ টি চীনা যুদ্ধবিমান ক্রয় ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সাতক্ষীরা সদর এসিল্যান্ড বদরুদ্দোজা

  • আরাফাত আলী,
  • আপডেট সময়: ১২:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে ঘুষ ও দালালমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তার কার্যালয়ে কোনো ধরনের ঘুষের লেনদেন হবে না। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী বা অন্য কেউ সেবাগ্রহীতার কাছে অবৈধভাবে টাকা দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে জানাতে তিনি সকলকে আহ্বান জানান। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মোঃ বদরুদ্দোজা জানান, নামজারি, খারিজ, খাজনা পরিশোধসহ সকল ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না। এ বিষয়ে প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অফিসের নায়েব, সার্ভেয়ার কিংবা অন্য কোনো ব্যক্তি যদি অবৈধভাবে অর্থ দাবি করেন, তাহলে ভুক্তভোগীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণ যাতে দালালচক্র বা কোনো ধরনের অনিয়মের শিকার না হন, সে লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সেবাগ্রহীতাদের যেকোনো অভিযোগ বা পরামর্শ সরাসরি তার কাছে উপস্থাপনের আহ্বান জানান।

গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, সরকারি চাকরিতে থেকে মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। তাই ভিত্তিহীন প্রচারণায় বিচলিত না হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত ভূমি সেবা নিশ্চিত করে সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই তার মূল লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডুমুরিয়ায় এমপি আলি আসগর লবির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সাতক্ষীরা সদর এসিল্যান্ড বদরুদ্দোজা

আপডেট সময়: ১২:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬