আজ ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

আশাশুনিতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঢালীরচক গ্রামের সুভাষ তরফদারের স্ত্রী সন্ধ্যা রানী বাড়িতে একা থাকায় পূর্ব শত্রুতা ধরে কথা কাটাকাটির একপর্যায়ে বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে পূর্ববিরোধের জের ধরে সুভাষ তরফদারের স্ত্রীর সন্ধ্যা রানীর ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার হাতে গুরুতর জখম হয়। এছাড়া লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে যাওয়া এবং প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।
আহত সন্ধ্যা তরফদার কে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে তরুণ তরফদার আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আশাশুনি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

আশাশুনিতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আপডেট সময়: ১২:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬