আজ ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

  • শ্যামনগর ব্যুরো,
  • আপডেট সময়: ০২:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আলোচিত ভাইরাল ভিডিওকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী, নুরনগর ও ভূরুলিয়া ইউনিয়নে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সদরের মানববন্ধনে মো. ফরিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা আব্দুল কাইয়ুম। নুরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গ্রাম চিকিৎসক আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এবং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। কাশিমাড়ী বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান করির, আজিজুল ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে আসা ঘটনাটি শুধু একজন ব্যক্তির নয়, বরং সমাজের নৈতিক মূল্যবোধ ও জনআস্থার ওপর আঘাত হেনেছে। তারা অভিযোগ করেন, একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “নৈতিক স্খলনের ঘটনায় আপনি শুধু নিজের সম্মান ক্ষুণ্ন করেননি, বরং আলেম সমাজের মর্যাদাও প্রশ্নবিদ্ধ করেছেন। তাই আপনাকে আর জাতীয় সংসদে দেখতে চাই না। অনতিবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, ভাইরাল ভিডিওকাণ্ডের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে নৈতিক ও জনসমর্থনের বৈধতা হারিয়েছেন। তারা অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান এবং বলেন, “যতদিন পর্যন্ত তার সংসদ সদস্য পদ বাতিল না হবে, ততদিন আন্দোলন চলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

আপডেট সময়: ০২:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬