আজ ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ কুলিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ: এক কর্মকর্তাকে ঘিরে বারবার একই প্রশ্ন, তদন্ত হবে কবে? আশাশুনিতে ২০০ ফুট সড়কেই ৩০–৪০ গর্ত, দ্রুত সংস্কারের দাবি শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন কালিগঞ্জে রিপনকে ঘিরে তোলপাড়, আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল প্রেমের টানে সীমান্ত পাড়ি, দুই বছর ধরে কারাগারে বাদল বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন

ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পূর্ব বিল এলাকার খালের বেড়িবাঁধ কেটে ঈদের আগে ২০ তারিখ রাতে নোনা পানি বোরোধান আবাদের একমাত্র উৎস পূর্ব বিলের খালে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। এতে বিস্তীর্ণ এলাকার বোরোধান ক্ষেত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগের রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব বিলের খালের একটি অংশে বেড়িবাঁধ কেটে দেয়। ফলে জোয়ারের সময় নোনা পানি দ্রুত আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়ে। এতে কয়েকশ’ বিঘা জমির বোরোধান,সূর্যমুখী চাষের একমাত্র উৎস পানি সাথে নোনাপানি মিশ্রণ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঈদকে সামনে রেখে তারা অনেক আশা নিয়ে বোরোধান চাষ করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে বেড়িবাঁধ কেটে দেওয়ায় তাদের স্বপ্ন ভেঙে গেছে। অধিকাংশ জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে।স্থানীয় কৃষকদের বক্তব্য মাছ চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কাজের সাথে জড়িত থাকতে পারে।কারণ হিসাবে তারা উক্ত খালে চিংড়ি চাষের পরিকল্পনা করছিলো বলে এলাকার কৃষকরা জানান। তবে এখনো পর্যন্ত দোষীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্যামনগর পৌরসভা ও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস ও প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি

আপডেট সময়: ০৬:২০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬