আজ ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

হাজার হাজার মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: খিপুরে আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে সখিপুরে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সখিপুর ইউনিয়নবাসীর আয়োজনে সখিপুর মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে এই জনপদ আর অবহেলিত থাকবে না। একটি সুখী, সমৃদ্ধ ও বাসযোগ্য সাতক্ষীরা গড়তে ধানের শীষের বিকল্প নেই।” তিনি আরও বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার ধরে রাখতে হবে ঐক্য ও ধৈর্যের মাধ্যমে।” তিনি ভোটারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ধর্মীয় আবেগ ব্যবহার করে যেন কেউ ভোটারদের বিভ্রান্ত করতে না পারে; ভোট যেন বিবেক ও উন্নয়নের প্রশ্নে দেওয়া হয়। তিনি দাবি করেন, জনসভা ও পথসভায় মানুষের ব্যাপক উপস্থিতিই ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রমাণ। মহান আল্লাহর সহায়তায় ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ। জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বিকাল ৩টার আগেই সখিপুর মোড় জনসমুদ্রে পরিণত হয়। দলের ব্যানার-ফেস্টুন, ধানের শীষের প্রতীক ও প্রার্থীর ছবি সম্বলিত টি-শার্ট পরে নেতাকর্মীরা উপস্থিত হন। স্লোগানে মুখর পরিবেশে প্রার্থীকে জনসভাস্থলে বরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বকুল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

হাজার হাজার মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: খিপুরে আব্দুর রউফ

আপডেট সময়: ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬