আজ ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা নিখোঁজের ১৫ বছর: আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আপনাদের একটি ভোটই পারে সাতক্ষীরা-২ আসনের ভাগ্য পরিবর্তন করতে: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৫:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা মোড়ে ২ ও ৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “সাতক্ষীরা-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবস্থানের প্রতীক।” তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা সবই আমার জানা। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো—ইনশাআল্লাহ।” তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোটের দিন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালাতে হবে। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।” সবশেষে তিনি উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, “আপনাদের একটি ভোটই পারে সাতক্ষীরা-২ আসনের ভাগ্য পরিবর্তন করতে। আসুন, আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ। পথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইদ্রিস।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

আপনাদের একটি ভোটই পারে সাতক্ষীরা-২ আসনের ভাগ্য পরিবর্তন করতে: আব্দুর রউফ

আপডেট সময়: ০৫:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬