আজ ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৫:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগরে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, হামলাকারীদের গ্রেপ্তার কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার জানান, তদন্তে পুলিশ অনেকটাই অগ্রগতি অর্জন করেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন।

এর আগে বিকেলে এ হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।

ডিএমপি জানায়, থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজনদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালাচ্ছে। পাশাপাশি নগরবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ

হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

আপডেট সময়: ০৫:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫