আজ ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ ,  সাতক্ষীরায় রাজনৈতিক বিরোধের জেরে স্বপন দাসের স্ত্রীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রত্না দাস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁশের মই বসিয়েছেন স্থানীয়রা সেতুতে নেই উঠানামার সংযোগ সড়ক ভোগান্তিতে এলাকাবাসী আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ সাতক্ষীরায় ১০ হাজার অসহায় মানুষের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন ডা. বলরাম বিশ্বাস।

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৩:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, দেশব্যাপী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র‍্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর (রোববার) রাজধানী ঢাকার কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন বা যুব র‍্যালি অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে সকাল ৭টায় অনুষ্ঠিতব্য এই র‍্যালি শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গিয়ে মিলিত হবে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই র‍্যালিতে নেতৃত্ব দেবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ , 

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ০৩:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫